জলাবদ্ধতা নিরসনে ড্রেন ভূমিকাহীন

আপডেট : ২২ জুলাই ২০১৯, ২১:০৯

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় পীরগঞ্জ থেকে খালাশপীর পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়ক রয়েছে।  এর মধ্যে খালাশপীর হাট, জাফরপাড়া বাজার ও ফলিরবিল বাজার রয়েছে। ব্যস্ত এসব বাজারের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। এই জলাবদ্ধতা দূর করতে রাস্তার একপাশ দিয়ে ড্রেন তৈরি করা হয়, যাতে জলাবদ্ধতা না থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এত টাকা ব্যয়ে প্রকল্পটি জনসাধারণের কোনো কল্যাণে আসছে না। বরং জলাবদ্ধতা আরো বৃদ্ধি পেয়েছে।  কারণ ড্রেনগুলো সড়ক থেকে অনেক উঁচু। আর ড্রেন খননের সময় যে মাটি তোলা হয় তা ড্রেনের একপাশ দিয়ে রেখে দেয়। এ কারণে ড্রেনের মধ্যে পানি প্রবেশ করতে না পারায় রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই এটি মানুষের কল্যাণে না এসে দুর্ভোগের সৃষ্টি করছে। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. রোকনুজ্জমান সৈকত

সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়