ফকিরহাট উপজেলার বেতাগা ও শুভদিয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারণা জমে উঠছে। আগামী ২৫ জুলাই বেতাগা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ও শুভদিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য পদে উপনির্বাচন অনুুষ্ঠিত হবে।এবার বেতাগা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন প্রার্থী। এরা হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের মো. ইউনুস আলী শেখ ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে মো. আকরাম হোসেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম হাবিবুর রহমান বলেন, বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় বেতাগায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়। অন্যদিকে শুদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য সরকারি চাকরি পাওয়ায় তিনি পদত্যাগ করেছেন। এতে ঐ পদটিও শূন্য হয়।
