ভারতের মুম্বাইয়ের একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এতে ভবনটির ভেতরে অন্তত ১০০ জন মানুষ আটকে আছে বলে জানা গিয়েছে। ভবনটি এমটিএনএল বিল্ডিং নামে পরিচিত।
জানা গিয়েছে, পশ্চিম বান্দ্রায় এই কেন্দ্রীয় সরকারি টেলিকম দফতরটি অবস্থিত। ইতিমধ্যেই দমকলের ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। উদ্ধার করা হচ্ছে আটকে পড়া কর্মীদের।
আরও পড়ুনঃ বাংলাদেশের বিরুদ্ধে নালিশের ব্যাখ্যা দিলেন প্রিয়া সাহা
এমটিএমএল ভবনের চতুর্থ ও পঞ্চম তলে আগগুন লেগেছে৷ তবে আটকে পড়া কর্মীদের ধীরে ধীরে নামিয়ে আনতে শুরু করেছে দমকল বাহিনী৷ এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি৷
ইত্তেফাক/টিএস
