দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের উটখাড়া এলাকায় স্বামীর পাশবিক নির্যাতনে রেহানা বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত রেহানার স্বামী মো.খোরশেদ আলমকে আটক করেছে পুলিশ।
মৃত রেহানা উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দ. নারায়নপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, অন্য মেয়ের সঙ্গে স্বামীর পরকীয়ার সম্পর্ক নিয়ে রেহানা আর খোরশেদের মাঝে প্রায়ই ঝগড়া হত। কয়েক বার গ্রাম্য শালিশে তাদের মধ্যে মিলমিশ করে দিয়েছি।
দেবিদ্বার থানার এসআই সোহরাব হোসেন ভূইয়া জানান, রেহানার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত রেহানার স্বামী মো.খোরশেদ আলমকে আটক করা হয়েছে। প্রাথমিক সুরতালে নিহতের গলায় দাগ পাওয়া গেছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলেই জানা যাবে মূল রহস্য।
