আফগান যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছেন ট্রাম্প

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০০:২১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আফগানিস্তান যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছেন। এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। গতকাল ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইমরান খান। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামরিক সহযোগিতা দিয়ে থাকে। কিন্তু জঙ্গি কার্যক্রমে প্রশ্রয় দেওয়ার অভিযোগ এনে ট্রাম্প প্রশাসন সেটি স্থগিত করেছিল। এটি আবার চালু হবে কিনা সেই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কাজের ওপরই নির্ভর করবে। ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক প্রশমিত করতে পাকিস্তানকে সহযোগিতা করারও প্রস্তাব দিয়েছেন। -রয়টার্স