ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ আইএফ অ্যানালিটিকা প্রদত্ত ‘বেস্ট ইমার্জিং সিইও ইন ইসলামিক ব্যাংকিং ২০১৮ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। একই সঙ্গে ব্যাংকটি ‘দ্য স্ট্রংগেস্ট রিটেইল ব্যাংক অব বাংলাদেশ ২০১৮’ অ্যাওয়ার্ড অর্জন করেছে। সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে গ্লোবাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনারশিপস্-এর চেয়ারম্যান শাহিদ মালিকের কাছ থেকে তিনি এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন
