ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় হার্ট অ্যাটাকে ইসরায়েলি নারীর মৃত্যু

আপডেট : ২০ জুন ২০২৫, ২১:৪২

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কারমিয়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে আশ্রয় নেওয়ার সময় হার্ট অ্যাটাকে একজন ইসরায়েলি নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) স্থানীয় সময় বিকালে ইরান থেকে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর এই মৃত্যুর খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে জানানো হয়, ক্ষেপণাস্ত্র হামলার সময় সাইরেন বেজে উঠলে আশ্রয় নেওয়ার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ৫১ বছর বয়সী এই নারী আকস্মিক পড়ে যান এবং তাৎক্ষণিক তার মৃত্যু ঘটে।

এদিকে, ইরানের সবশেষ মিসাইলগুলো হাইফা শহরে আঘাত হানার ফলে সেখানে আহতদের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সর্বশেষ ব্যারেজে ইসরায়েলে প্রায় ২৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মধ্য ও দক্ষিণ ইসরায়েলে আঘাতের ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইত্তেফাক/এসকে