নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৮:৩৭

নাগেশ্বরীতে বানের পানি আবার বাড়তে শুরু করেছে। চরম অবনতি ঘটেছে বন্যা পরিস্থিতির। আতঙ্কিত হয়ে পড়েছে বানভাসি মানুষ।

গত ১২ জুলাই শুক্রবার রাতে বন্যার পানি প্রবেশ করে নাগেশ্বরীতে। তলিয়ে যায় উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভার ৪টি ওয়ার্ড। বামনডাঙ্গার তেলিয়ানীতে বাঁধ ভেঙ্গে প্রবল বেগে পানি প্রবেশ করে তা ভয়াবহ আকার ধারণ করে। পানিবন্দি হয়ে পড়ে প্রায় দেড় লাখ মানুষ। 

গত ১৯ জুলাই শুক্রবার রাত থেকে কমতে শুরু করে পানি। রবিবার পর্যন্ত তা ধীর গতিতে কমতে থাকে। এতে বন্যার্তদের মনে আশার সঞ্চার হয়। তারা ভেবেছিলেন হয়তো দ্রুতই ফিরতে পারবেন তাদের ঘর-বাড়িতে। সোমবার রাত থেকে ব্যাপকভাবে আবার পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে তারা।

উজান থেকে আসা এ পানি প্রবল বেগে প্রবেশ করায় যেসব ঘরবাড়ি, রাস্তা-ঘাট এ কয়েকদিনে জেগে উঠেছিল তাও তলিয়ে গেছে। পানির তোড়ে ভেঙে গেছে পৌরসভার পুর্ব সাঞ্জুয়ার ভিটা এলাকায় সেনপাড়া-নাগেশ্বরী, মাধাইখাল, মন্নেয়ারপাড়, সাহেবঞ্জ এলাকায়  কালীগঞ্জ-নাগেশ্বরী সড়ক। হুমকির মুখে সেনপাড়া, বোয়ালেরডারা ও পাগলির ব্রিজ। দেবে গেছে কেদার ইউনিয়নের মাঝিপাড়া ব্রিজ। ভেঙে গেছে চর টেপারকুটি ব্রিজ। ভেসে গেছে অনেক কালভার্ট।

আরও পড়ুন: ইনানী থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কেদার ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, যেভাবে বাড়ছে বানের পানি তাতে ২০১৭ সালের বন্যাকেও ছাড়িয়ে যাবে। এবারের বানের পানি বেশ ঠাণ্ডা আর ঘোলা।

ইত্তেফাক/নূহু