নীলফামারীতে বজ্রপাতে সফি উদ্দিন (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের নতিবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। সফি উদ্দিন ওই গ্রামের বছির উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জের বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
ইউনিয়নের চার নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম জানান, বাড়ির পাশে আমন ধানের চারা রোপন করছিলেন সফি উদ্দিন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইত্তেফাক/নূহু
