নন্দীগ্রামে ছেলেধরা সন্দেহে যুবক আটক

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২০:৫৩

বগুড়ার নন্দীগ্রামে ছেলেধরা সন্দেহে জনি (৩০) নামে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জনি জেলার কাহালু উপজেলার বাতোই কাজিপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে রনবাঘা উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে বাচ্চারা খেলা করছিল। জনি ওই বাচ্চাদের পাশ দিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তার ঘোরাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।  

আরও পড়ুন: ভূঞাপুরে রেললাইনের ওপরে বৃদ্ধা জয়গনের বসবাস!

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, ছেলেধরা সন্দেহে স্থানীয় জনতা জনি নামের যুবককে আটক করে। এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে থানায় নেওয়া হয়েছে। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইত্তেফাক/নূহু