মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)‘র কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাাহকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করার অভিযোগ উঠেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকেলে শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারের ভেতরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জানায়, গতকাল বিকেল ৪টায় মাদারীপুর শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারে এনসিপি উপজেলা কমিটির আয়োজনে একটি কর্মী সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব মাসুম বিল্লাহ।
অনুষ্ঠান শুরু হওয়ার আগেই এনসিপির জেলা সমন্বয় কমিটির যুগ্ম-সমন্বয়কারী হাসিবুল্লাহর নেতৃত্বে জেলা সমন্বয় কমিটির সদস্য, রাতুল ও টুটুলসহ ২০-২৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে মাসুম বিল্লাহকে অতর্কিত হামলা করে। এ সময় মাসুম বিল্লাহ কে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে স্থান ত্যাগ করে হামলাকারীরা।
তখন মাসুম বিল্লার সাথে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতা কর্মীরা মাসুমকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। মাসুম বিল্লার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে চিকিৎসক।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এই ঘটনার সাথে যারাই জড়িত থাক তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
