ইত্তেফাক রিপোর্ট
গতকাল সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় উল্লম্ফন দেখা গেছে। বেড়েছে লেনদেনও। গতকাল ডিএসইএতে মোট ৩৪১টি কোমপানির ২১ কোটি ৪১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ ৬৮৩ কোটি ৪৮ লাখ টাকা। আগের দিন সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৫৫০ কোটি টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৪৯ পয়েন্ট বেড়ে ৫৩৪৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১৮৭০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ২১১ টির, কমেছে ৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি’র শেয়ার।
গতকাল লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোমপানি হলো - স্কয়ার ফার্মা, অ্যাডভেন্ট ফার্মা, সায়হাম কটন, প্যাসিফিক ডেনিমস, ইউনাইটেড পাওয়ার, সিলভা ফার্মা, সিম টেক্স, এমএল ডাইং, সোনালি আঁশ ও কেপিসিএল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো - সোনালি আঁশ, আরএন স্পিনিং, ফার কেমিক্যাল, লাফার্জ হোলসিম বাংলাদেশ, বিডি অটোকারস, ডেল্টা স্পিনিং, অ্যাপোলো ইস্পাত, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, ওয়াইম্যাক্স ইলেকট্রোড ও জাহিন স্পিনিং। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো মুন্নু স্টাফলার, ভ্যানগার্ড এএমএলবিডি মিউচুয়াল ফান্ড-১, সাভার রিফ্রেক্টরিজ, জিলবাংলা সুগার, প্রাইম লাইফ, শাহাজীবাজার পাওয়ার, সুহূদ ইন্ডাস্ট্রি, এমএল ডাইং, কুইন সাউথ টেক্সটাইল ও সমতা লেদার।
