ঢাবি ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন

আপডেট : ২৬ জুন ২০২৫, ২০:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্সের ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. হাসিনা শেখ এবং সাধারণ সম্পাদক মো. ওয়াইজ আল ইসলাম রাজু।

গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মাল্টিপারপাস হলে বার্ষিক সাধারণ সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনটি।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং ডিইউএএবির ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা শেখ স্বাগত বক্তব্য প্রদান করেন। নির্বাহী কমিটির পাশাপাশি গঠন করা হয় নেক্সট জেনারেশন কাউন্সিল কমিটি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. মাইনউদ্দিন, অধ্যাপক ড. মো. শাহিদুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি ড. জাহিদুল ইসলাম খান এবং সাবেক সাধারন সম্পাদক মো. আশরাফুল আলম রাসেল।

সভাপতির বক্তব্যে সংগঠনের অর্জন, সদস্যসংখ্যা বৃদ্ধি ও আগামী দিনের কৌশলগত পরিকল্পনা তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসিনা শেখ।

তিনি বলেন, অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গন ও পেশাজীবনের মধ্যে সেতুবন্ধন তৈরি সম্ভব। ডিইউএএবি ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিইউএএবি প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে পেশাগত নেটওয়ার্ক, নেতৃত্ব বিকাশ ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে দেশের আর্থিক খাতকে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে বলে জানানো হয় অনুষ্ঠানে।

ইত্তেফাক/এএইচপি