কুমিল্লা কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন এক আসামি

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৯:২১

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বসে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন  এক আসামি।

বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষার প্রথম দিন তিনি কারাগারে থেকেই অংশ নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের জেলার আব্দুল্ল্যাহেল আল-আমিন।

ওই শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল মামুন। তিনি জেলার বরুড়া উপজেলা পোম্বাইশ গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি বরুড়া উপজেলা আড্ডা কলেজের পরীক্ষার্থী। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(২)/৮(৩) মামলায় কারাভোগ করছেন তিনি।

কারাগার সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন কুমিল্লার বরুড়া উপজেলা আড্ডা কলেজের পরীক্ষার্থী। তিনি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কারাভোগ করছেন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আব্দুল্ল্যাহেল আল-আমিন জানান, পর্নোগ্রাফি মামলার আসামি হয়ে পরীক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন গত ১৬ জুন থেকে কারাগারে আছেন। তার আবেদনের প্রেক্ষিতে ও আদালতের নির্দেশে কারাগারেই নির্ধারিত কেন্দ্র থেকে প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করে তার পরীক্ষা নেয়া হচ্ছে। এছাড়া পরীক্ষার পড়াশোনার  জন্য তাকে বইপুস্তক সরবরাহ করা হয়েছে।

ইত্তেফাক/এপি