২০১৯ সালে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ২৪ দিন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:৩৯

ইত্তেফাক রিপোর্ট

২০১৯ সালে ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আগামীবছর ব্যাংকের মত এনবিএফআইগুলোতে মোট ২৪ দিন বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি চিঠি আকারে বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সাধারণ ও নির্বাহী ছুটি মিলিয়ে ২০১৯ সালে ২৪ দিন ব্যাংক বন্ধ থাকবে। অবশ্য এর মধ্যে তিন দিন পড়েছে শুক্র ও শনিবার। জাতীয় দিবস ও বিভিন্ন সমপ্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস, বাংলা নববর্ষ, ব্যাংক হলিডে উপলক্ষ্যে এসব ছুটি থাকবে।

এর আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ১৪ নভেম্বর ২০১৯ সালের ছুটির তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।