আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন। উপনির্বাচনে ৮ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন নিয়েছেন। তারা হলেন—আওয়ামী লীগের প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক মাইন উদ্দিন মুহাম্মদ শাহেদ (আনারস প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদুল আলম চৌধুরী (মোটরসাইকেল প্রতীক), ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নাজমুল হাসান লিটন (ঘোড়া প্রতীক), সহ-সভাপতি হাসনাত মোহাম্মদ ইউসুফ (রজনীগন্ধা প্রতীক), যুবলীগ নেতা রিদুয়ানুল হক মজিদি (চশমা প্রতীক), সাবেক ইউপি সদস্য রফিক আহমদ (টেলিফোন প্রতীক) ও মো. ইখতিয়ার উদ্দিন (অটোরিকশা প্রতীক)।
