নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে সবুজ রায় (১৬) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার নীলফামারী-চিলাহাটি রেলপথ তরনীবাড়ি রেল স্টেশনের সন্নিকটে এ ঘটনা ঘটে। নিহত সবুজ চওড়া বড়গাছা ইউনিয়নের তৃপ্তিপাড়া এলাকার রমানাথ রায়ের ছেলে। সবুজ রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অনুত্তীর্ণ হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর জিআরপি পুলিশ থানার উপসহকারী পরিদর্শক মাসুদ রানা।
