তালায় শিকারিদের বাড়িতে অভিযান বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২২:৫২

তালায় দিনভর পাখি উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। সোমবার অভিযানে শিকারি, ডাহুক, ঘু ঘুসহ দেশীয় প্রজাতির বিভিন্ন পাখি উদ্ধার করা হয়। এ সময় কয়েকজন পাখি শিকারিকে আটক করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের আদেশক্রমে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলামের পরিচালনায় ও সেভ ওয়াইল্ড টিমের সহযোগিতায় পাখি উদ্ধার অভিযান পরিচালিত হয়। এ সময় তালা উপজেলার জেয়ালা, আলাদিপুর, মদনপুর ও তেঁতুলিয়া এলাকার কিছু পাখি শিকারির বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির পাখিসহ শিকারের যন্ত্রাংশ ও ফাঁদ উদ্ধার করা হয়।

তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের কওসার আলির কাছ থেকে একটি ডাহুক ও প্রচুর পরিমাণ পাখি শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালত আটক করে। পরবর্তীতে লিখিত মুচলেকার মাধ্যমে তাকে মুক্তি দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন।