টেস্টেও জ্বলে উঠতে চান রয়

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২৩:০৬

সদ্যসমাপ্ত বিশ্বকাপে ব্যাট হাতে নিজের কারিশমা দেখানোর স্বীকৃতি হিসেবে প্রথমবার টেস্ট দলে ডাক ডান জেসন রয়। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তার অভিষেক। সারে অধিনায়ক ও দীর্ঘদিনের স্কুল বন্ধু ররি বার্নসকে সতীর্থ হিসেবে পেয়ে টেস্ট অভিষেকে আরো বেশি অনুপ্রাণিত হয়েছেন রয়। বার্নস সাংবাদিকদের বলেন, ‘জেসনের মতো প্রকৃতিপ্রদত্ত মেধাবী ব্যাটসম্যান খুঁজে পাওয়া ভার। শিশু বয়স থেকেই জেসন ব্যাটে বল লাগাতে পারত, বলে আঘাত করতে পারত যেমনটি অন্য শিশুরা পারত না। আমরা দেখেছি সে কতটা অসাধারণ খেলোয়াড়। আশাকরি সে এটি ধরে রেখে সাদা বলের মতো দক্ষতা লাল বলেও দেখাতে পারবে। ১০ বছর বয়স থেকেই আমি জেসনকে চিনি। তাই টেস্ট দলেও তাকে পেয়ে আমি কিছুটা নির্ভার।’