পদকজয়ীদের পুরস্কৃত করল আনসার

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২৩:১২

বাংলাদেশ আনসার ও ভিডিপি গত বছর তাদের হয়ে দেশে ও বিদেশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য বয়ে আনা পাঁচ শতাধিক ক্রীড়াবিদকে প্রায় ৪৫ লাখ টাকা নগদ পুরস্কার হিসেবে দিয়েছে।

গত এক বছরে ২৯টি প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি ক্রীড়া দল ১৬০টি স্বর্ণ, ৯৬টি রৌপ্য ও ৯০টি ব্রোঞ্জপদক জেতে। এর মধ্যে ২০টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, পাঁচটিতে রানার্সআপ এবং একটিতে তৃতীয় ও তিনটিতে চতুর্থ স্থান পায় তারা। 

জানা গেছে প্রতিষ্ঠানটি প্রতিবছরই ক্রীড়াবিদদের সাফল্যের জন্য নগদ পুরষ্কার দিয়ে থাকে। এ কারণে ক্রীড়াবিদদের মধ্যেও একটা উত্সাহ কাজ করে বলে সংশ্লিষ্টরা জানান।  

নগদ পুরষ্কার পাওয়ার ক্ষেত্রে শীর্ষে আছেন টোকিও ২০২০ অলিম্পিকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জন করা আর্চার রুমান সানা। তিনি দুই লাখ ২৫ হাজার টাকা পেয়েছেন। খবর বিজ্ঞপ্তির