বরাবরের মতো এবারো চমকে দিলো প্রযোজনা প্রতিষ্ঠান মার্বেল। মার্ভেলপ্রেমীদের কাছে এ চমকটা একটু বেশিই হয়ে গেল বটে! কমিক কন সান ডিয়েগোতে মার্ভেল স্টুডিওর সভাপতি কেভিন ফেইজ জানান, ‘থর’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এর শুটিং শিগগিরই শুরু হবে। তবে নতুন এই কিস্তিতে সুপারহিরো ক্রিস হেমসওয়ার্থের বিখ্যাত হাতুড়িটি হাতে নেবেন একাডেমিক অ্যাওয়ার্ড বিজয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যান।
নতুন এই পর্বে দেখা যাবে, প্রকৃত থর ক্রিস হেমসওর্থ যখন তাঁর দৈবী ক্ষমতা হারিয়ে ফেলবেন তখন সেই ক্ষমতা লাভ করে হাতুড়ি হাতে নেবেন নাটালি পোর্টমান।
চমকের এখানেই শেষ নয়, অস্কারজয়ী অভিনেতা মাহেরশালা আলিকে মার্ভেল কমিকের চরিত্র ব্লেড দ্য ভ্যাম্পায়ার হান্টার হিসেবে দেখা যাবে। এ খবরেও উপস্থিত দর্শকদের উচ্ছ্বসিত হতে দেখা যায়। এছাড়া অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি অভিনয় করবেন দি ইটারনালসে থেনা নামে একজনের চরিত্রে।
থর: লাভ অ্যান্ড থান্ডার পরিচালনা করবেন তাইকা। ছবিটি মুক্তি পেতে পারে ২০২১ সালে।
