ইসরায়েলি শাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা বিশ্বকে ‘জঙ্গলের আইনের দিকে ঠেলে দিচ্ছে’

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ২১:৩৫

তেহরানের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের আগ্রাসনকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করে স্লোভেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মারজিহ আফখাম বলেছেন, এর বিরুদ্ধে যে কোনো দুর্বলতা বা নিষ্ক্রিয়তার লক্ষণ বিশ্বকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে 'জঙ্গলের আইনের' দিকে ঠেলে দিচ্ছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) স্লোভেনীয় পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে দেখা করে দ্বিপাক্ষিক সংসদীয় সম্পর্ক এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে ইরানের সহযোগিতার ইতিহাসের কথা উল্লেখ করে তিনি আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক 'অপেশাদার এবং রাজনৈতিক কর্মকাণ্ডের' সমালোচনা করেন। আফখাম বলেন, তিনি (গ্রোসি) ইরানের পারমাণবিক স্থাপনাসহ সামরিক আগ্রাসনকে উৎসাহিত করেছেন।

ইতিমধ্যে স্লোভেনীয় সংসদ সদস্যরা 'আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের' প্রতি পূর্ণ সম্মতির গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তারা গাজার মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।

ইত্তেফাক/এসকে