২১ জুলাই, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেডের কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের বিশেষ সুবিধার আওতায় স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ইউনাইটেড হসপিটালের একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকায় গুলশানের ইউনাইটেড হসপিটালের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ইউনাইটেড হসপিটালের চিফ, কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সরওয়ার ভুঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইউনাইটেড হসপিটালের ইনচার্জ, মার্কেটিং, সৈয়দ আশরাফ উল মাসুম এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চিফ ফিনান্সিয়াল অফিসার মি. লিঙ্কন মন্ডল ছাড়াও উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সিনিয়র অফিসিয়াল স্টাফরা উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি
