মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সৈনিক আতিকুল ইসলাম নিহত হয়েছেন। আভিযানিক দায়িত্ব পালনকালে গত ২১ জুলাই স্থানীয় সময় আনুমানিক সকাল সাড়ে ৯টায় বেলেকো নামক স্থানে দুর্ঘটনাবশত বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে ঘটনাস্থল থেকে আহত শান্তিরক্ষীকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিত্সার জন্য বোয়ারে অবস্থিত লেভেল-১ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিত্সক স্থানীয় সময় আনুমানিক দুপুর সোয়া ১টায় তাকে মৃত ঘোষণা করেন। আতিকুল ইসলামের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়ায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
