নূরুল মাস্টার
জামালপুরের মেলান্দহ হাজরাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হেড মাস্টার নুরুল ইসলাম নুরল মাস্টার ২২ জুলাই ভোরে নিজ বাড়িতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে রেখে যান।
মুক্তিযোদ্ধা বজলুর রহমান
না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের প্রথম সাংসদ শহীদ নজমুল হকের ভাতিজা বিশিষ্ট সমাজসেবক মুক্তিযোদ্ধা বজলুর রহমান সরকার। বয়সের ভারে রবিবার রাতে রামেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। সোমবার সকাল ১১টায় রাষ্টীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়। বজলুর রহমানের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামে। তাঁর পিতার নাম আলহাজ নহীর উদ্দিন সরকার। তিনি আদমজী জুটমিলের প্রধান হিসাব রক্ষক পদে চাকরি করেছেন।
