ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশার বংশবিস্তার রোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে বুধবার রাজধানীর গুলশান এলাকায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে গুলশান-২ এর ৫০ ও ৫১ নং সড়কের ৩টি ভবন নির্মাণ প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সকল প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের বিভিন্ন স্থান স্যাঁতস্যাঁতে ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। তাছাড়া এ সব স্থানে একনাগাড়ে ৩ দিনের বেশি জমে থাকা পানিও পাওয়া যায়; যা এডিস মশার উর্বর প্রজননক্ষেত্র।
আরো পড়ুন: নিখোঁজের ৭ দিন পর শিশু ইশান ফিরে পেল পরিবার
নির্মাণ প্রতিষ্ঠানগুলো হলো- ‘ইনস্টার ডেভেলাপার’, ‘ডেকো গ্রুপ’, ও ‘শান্তা হোল্ডিং’। ‘ইনস্টার ডেভেলাপারকে ১ লাখ টাকা এবং ডেকো গ্রুপ ও শান্তা হোল্ডিংকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে তাদের নির্মাণাধীন ভবনগুলো ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করে ছবিসহ ভ্রাম্যমাণ আদালতের কাছে জানানোর নির্দেশ দেয়া হয়।
ইত্তেফাক/এমআই
