বদমেজাজি, অতিরিক্ত উচ্চাভিলাষী ও স্বঘোষিত বহুমুখী প্রতিভার কারণে মিডিয়ায় এখন বাতিলের নাম সোনিয়া। মডেলিং, অভিনয় ও উপস্থাপনা—নানামুখী প্লাটফর্মে ক্যারিয়ার গড়তে গিয়ে কোনোটাতেই সফল হতে পারেননি তিনি। অনেকদিন মিডিয়াতে ছিলেন না। বিরতি কাটিয়ে ৫ বছর আগে শোবিজে ফিরেন। এসেই একে তাকে ধরে টেলিভিশনে অভিনয় শুরু করলেও দর্শক তাঁকে গ্রহণ করেনি। এরমধ্যেই এক প্রযোজককে তদবির করে ‘ইউটার্ন’ সিনেমায় নায়িকা হন সোনিয়া। চিত্রনায়িকার খেতাব জুটলেও সেই প্রযোজককে ব্যবসায়িক দিক থেকে সর্বশান্ত করে দেন। চরম ব্যর্থ হয়ে সিনেমা থেকে একপ্রকার বিতাড়িত হন সোনিয়া। নাটক-সিনেমায় সুবিধা করতে না পেরে নানারকম মডেলিংয়ে যুক্ত হন। কিন্তু খর্বাকৃতির কারণে র্যাম্পে জায়গা না পেয়ে কিছু টিভিসি করেন, সেখানেও হতাশাজনক ব্যর্থতা। সর্বশেষ কলকাতায় গিয়ে ঢাকঢোল পিটিয়ে বাথরুম ক্লিনারের একটি বিজ্ঞাপন করলেও ওই কোম্পানি তাতে সন্তুষ্ট হতে পারেনি। না আছে অভিনয় গুণ, না আছে মডেল হওয়ার যোগ্যতা, সে দিকে তাঁর কোনো খেয়াল নেই; বরং সারাক্ষণ চিন্তা কিভাবে বড় বড় প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করে কর্পোরেট প্রোগ্রামগুলো উপস্থাপনা করা যায়। প্রথম দিকে সোনিয়াকে অনেকে সুযোগ দিলেও এখন আর তাঁকে কেউ নিচ্ছেন না এসব অনুষ্ঠানে। খোঁজ নিয়ে জানা গেছে, তার অতি লোভই এর মূল কারণ। বেশ কয়েকটি বড় বড় কোম্পানি বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এরমধ্যে সোনিয়াকে চিরতরে ব্লক করে দিয়েছে। একই ঘটনা টিভি প্রোগ্রামগুলোর ক্ষেত্রেও। আজ পর্যন্ত সোনিয়ার উপস্থাপনায় কোনো অনুষ্ঠান জনপ্রিয়তা পায়নি। স্রেফ তদবির করে দুই-একটি চ্যানেলে নামসর্বস্ব অনুষ্ঠানগুলো করে যাচ্ছে মিডিয়ায় টিকে থাকার জন্য। বুড়িয়ে যাওয়া সোনিয়া যখন রূপচর্চা ও ব্রাইডাল প্রোগ্রাম করে, তখন দর্শক হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠতে পারে না। অনুষ্ঠানগুলোর টিআরপি দেখলেই বুঝা যায় সোনিয়ার বাজে উপস্থাপনা দর্শক কতটা সহ্য করে যাচ্ছে দিনের পর দিন। অন্যদিকে, ২ বছর আগে বিয়ে করলেও সংসারে সুখী হতে পারেনি সোনিয়া। স্বামী একটি এয়ারলাইন্সে চাকরি করলেও সে এখন বেকার ও ঘর জামাই। এই নিয়ে সদ্য কেনা সোনিয়ার ফ্ল্যাটে ঝগড়াবিবাদ লেগেই থাকে। লাইফস্টাইল দেখে ধনীর পরিবারের সন্তান মনে হলেও সোনিয়ার বেড়ে ওঠা মধ্যবিত্ত পরিবারে। না আছে সোনিয়ার হাতে কোনো নাটক, সিনেমা, মিউজিক ভিডিও অথবা অনুষ্ঠান উপস্থাপনা তারপরও তাঁর সাম্প্র্রতিক অর্থনৈতিক উত্থান নিয়ে মিডিয়া পাড়ায় চলছে নানামুখী গুঞ্জন।
