বিপাশার রচনায় তৌকীরের পরিচালনা

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৯:৫৫

অভিনেত্রী বিপাশা হায়াত খবরের শিরোনামে নেই অনেকদিন। সেই বিরতি শেষ হলো এবার। এবার ঈদে পাওয়া যাবে তাঁকে। তবে অভিনয়ে নয়, তাঁর রচনায় নির্মিত নাটক প্রচার হবে ঈদে। আর এই নাটকটি নির্মাণ করেছেন তৌকীর আহমেদ। ‘স্বর্ণলতা’ শিরোনামে এই নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারি মম। এরইমধ্যে রাজধানীর অদূরে রাজেন্দ্রপুরে ‘স্বর্ণলতা’র শুটিং শেষ হয়েছে। এতে মম অভিনয় করেছেন তৌকীর আহমেদের বিপরীতে। এ প্রসঙ্গে মম বলেন, ‘তৌকীর ভাইয়ের মাধ্যমে আমার সিনেমা শুরু। শুধু তাই নয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি এর মধ্য দিয়ে। দারুচিনি দ্বীপ-এর পর তাঁর নির্দেশনায় সিনেমাতে কাজ করার আর সুযোগ হয়ে ওঠেনি। বিপাশা আপার লেখা সবসময়ই অসাধারণ। আমি সবসময়ই তাঁর রচিত গল্পে কাজ করার ইচ্ছে রাখি। সত্যি বলতে কী নিজের অভিনয় নিয়ে খেলার সুযোগ থাকে এমন গুণী নাট্যকারের লেখা গল্পে। স্বর্ণলতা দর্শকের ভীষণ ভালোলাগবে আশা করছি।’

এদিকে তৌকীর আহমেদ জানান, আগামী কোরবানির ঈদে নাটকটি আরটিভিতে প্রচার হবে।