নাচতে গিয়ে পড়ে গেলেন শ্রদ্ধা কাপুর

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৯:৫৬

চরিত্রের সঙ্গে নিজেকে ফুটিয়ে তুলতে কত কিছুই করেন অভিনেতা-অভিনেত্রীরা। আর এ জন্য কঠোর পরিশ্রম করতে গিয়ে অনেক সময়ই গুরুতর আঘাতও পান তাঁরা। তেমনি একটি কাণ্ড ঘটে গেল অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বেলায়ও।

বর্তমানে ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’  প্রস্তুতিতে ব্যস্ত শ্রদ্ধা। মুম্বাইয়ে চলছে ছবির শেষ অংশের রিহার্সেল। আর সেখানেই ছবির জন্য নাচের অনুশীলন করতে গিয়ে এবার পায়ে চোট পেয়েছেন তিনি। এর আগেও ঘাড় ও কাঁধে আঘাত পেয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান অভিনেত্রী নিজেই। তিনি লেখেন, ‘পায়ের চোট সারাচ্ছেন সেটের ফিজিওথেরাপিস্ট। প্রথমে ঘাড় ও কাঁধ, আর এবার পা। সাহায্যের জন্য তুমিই আছো। ধন্যবাদ।’

এর আগে বরুণ ধাওয়ানও চোট পেয়েছিলেন হাঁটুতে। তবুও বিশ্রাম না নিয়ে নাচের অনুশীলন চালিয়ে যান বরুণ।

স্ট্রিট ড্যান্সার থ্রিডি ছবিটি পরিচালনা করছেন রেমো ডি’সুজা। পাঞ্জাবে শুরু হয়েছিল ছবিটির শুটিং। তারপর লন্ডন ও দুবাইতেও শুটিং হয় ছবির কিছু অংশের। ছবিটিতে শ্রদ্ধার বিপরীতে দেখা যাবে বরুণকে।