‘মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব’-এ ‘দ্য লাস্ট পোস্ট অফিস’

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৯:৫৬

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য লাস্ট পোস্ট অফিস’ এ বছর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে। ১ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মেলবোর্ন শহরে এটি অনুষ্ঠিত হবে। এটি নির্মাণ করেছেন অং লাখাইন। ছবিটি ‘ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মস’ বিভাগে প্রদর্শিত হবে। প্রতিযোগিতায় চলচ্চিত্রটি ৭ ও ৯ আগস্ট প্রদর্শিত হবে।

ছবিটি গতবছর লোকান্য চলচ্চিত্র উত্সবের ওপেন ডোর শাখায় মনোনীত হয়। এছাড়াও বেশ কয়েকটি উত্সবে এটি প্রদর্শিত হয়েছে।

দ্য লাস্ট পোস্ট অফিসের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, শাহরিয়ার ফেরদৌস সজীব ও অশোক ব্যাপারী। এর গল্প লিখেছেন রাজীব রাফি। প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ আহমেদ।