মহাপ্রয়াণের শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:০৪

গত ১৪ জুলাই মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠার তিনযুগ পূর্তি হবে। এ উপলক্ষে ১৯ জুলাই মহাকাল জাতীয় নাট্যশালার মূল হলে আয়োজন করে উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান, প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও নতুন প্রযোজনা মহাপ্রয়াণের শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’ মঞ্চায়ন। ২০ জুলাই ‘শ্রাবণ ট্র্যাজেডি’ মঞ্চায়িত হয় মূল হলে।

১৯ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠার তিনযুগ পূর্তি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ম. হামিদ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল নাট্যজন কামাল বায়েজীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাকাল নাট্য সম্প্রদায়ের ঊর্ধ্বতন সদস্য মীর নাহিদ আহসান, স্বাগত বক্তব্য রাখেন তিনযুগ পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক কবীর আহামেদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মহাকাল নাট্য সম্প্রদায়ের সভাপতি মীর জাহিদ হাসান। সভাপতিত্ব করেন মহাকাল নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট আফজাল হোসেন।   

প্রতিষ্ঠার পর থেকে অবিরাম নাট্যচর্চায় ‘মহাকাল’ ৪০টি নাট্য প্রযোজনা মঞ্চে এনেছে ও এরইমধ্যে নাটকগুলোর ১০২৩টি প্রদর্শনী সম্পন্ন করেছে এবং ২টি নাট্য প্রযোজনার শতাধিক ও ১টি নাট্য প্রযোজনার দেড়শতাধিক মঞ্চায়ন সম্পন্ন করেছে। মঞ্চে ৪টি প্রযোজনা নিয়মিতভাবে মঞ্চায়ন অব্যাহত রেখেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান রচিত ও ঢাকা বিশ্বাবদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আশিক রহমান লিয়নের পরিকল্পনা ও নির্দেশনায় ‘শ্রাবণ ট্র্যাজেডি’ মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪০তম প্রযোজনা। নাটকটির নেপথ্য শিল্পীরা হলেন মঞ্চ, আলো, পোশাক ও আবহসংগীত পরিকল্পনায় আশিক রহমান লিয়ন, অ্যানিমেশন ও আবহসংগীত সম্পাদনায় কাজী মোহাইমিনুল হক, কোরিওগ্রাফি আমিনুল আশরাফ, পোস্টার ডিজাইন দেব্যেন্দু উদাস, রূপসজ্জা শিল্পী শুভাশীষ দত্ত তন্ময়, টিকেট ব্যবস্থাপনায় সৈয়দ লুত্ফর রহমান, প্রচার ব্যবস্থাপনায় সৈকত নাসির ও কাজী সাইফ আহমেদ, প্রকাশনা ব্যবস্থাপনায় কানাই চক্রবর্তী ও বুলবুল আহমেদ, সেট ও প্রপস ব্যবস্থাপক রাজিব হোসেন, প্রযোজনা ব্যবস্থাপক ইকবাল চৌধুুরী, সহ-মঞ্চ অধিকর্তা শিবলী সরকার, মঞ্চ অধিকর্তা কবির আহামেদ, প্রযোজনা সমন্বয়ক মো. শাহনেওয়াজ, প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান ও সামগ্রিক তত্ত্বাবধানে রয়েছেন আফজাল হোসেন। নাটকটিতে অভিনয় করছেন কবির আহামেদ, ফারুক আহমেদ সেন্টু, মো. শাহনেওয়াজ, মনিরুল আলম কাজল, পলি বিশ্বাস, সামিউল জীবন, রাজিব হোসেন, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, তারেকেশ্বর তারোক, আহাদুজ্জামান কলিন্স, সুমাইয়া তাইয়ুম নিশা, আরাফাত আশরাফ, স্বপ্নিল, আজহার, পিয়াসী জাহান, কাজী তারিফ, তাজুল রনি, রেদোয়ান, সিয়াম রাব্বি, জুনায়েদ, নূর আকতার মায়া, রাফি, চৈতী সাথী, রিফাত হোসেন, ইকবাল চৌধুরী, মীর নাহিদ আহসান ও মীর জাহিদ হাসান।