শেকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, বাজার ও থানা ঘেরাও

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০২:৩৯

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা করেছে আগারগাঁও বিএনপি বাজারের ব্যবসায়ীরা। 

সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক ৮ টায় দুই শিক্ষার্থী মাছ কিনতে গিয়েবা কবিতণ্ডা হলে দোকানদারদের হামলার শিকার হন। এসময় একজন শিক্ষার্থীকে মারধর করা হয়। খবর পেয়ে আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদের ওপরও মাথায় হামলা চালিয়ে রক্তাক্ত করা হয় এবং দু'জনকে আটকে রাখা হয়। 

এই ঘটনা বিশ্ববিদ্যালয়ে জানাজানি হলে পাঁচ শতাধিক শিক্ষার্থী বাজার ঘেরাও করেন। এ সময়ে পালিয়ে যান মালিক ও দোকান কর্মচারীরা। আটকে পড়া শিক্ষার্থীদের পুলিশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানায় নিয়ে যায়। শিক্ষার্থীরা এ খবর জানতে পেরে থানা ঘেরাও করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যর্থ হলে রাত সাড়ে এগারোটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।

শিক্ষার্থীরা হামলাকারী ব্যবসায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাত ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরফান আলী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শেরেবাংলা নগর থানার সামনে অবস্থানরত অবস্থায় দেখা যায়।

ইত্তেফাক/এমএএম