ফেডারেশন অব এশিয়া প্যাসিফিক কার্গো অ্যাসোসিয়েশনসের ৪৬তম নির্বাহী পরিষদ সভা (ইসিএম) ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ও ২৭ জুলাই ২০১৯ রাজধানীর রেডিশন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন আয়োজিত দুই দিনব্যাপী এই বার্ষিক কর্মসূচিতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১১টি দেশ থেকে প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন। এবারের অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত থাকবেন ফাফার চেয়ারম্যান নিরাল কাদওয়াথারথি, সেক্রেটারি এরিক লিংগাড ও নির্বাহী পরিচালক ব্রায়ান লোভেল। ফাফা তাদের ইসিএম ও এজিএম প্রতিবছর এশিয়া প্যাসিফিক অঞ্চলে তাদের সদস্য অ্যাসোসিয়েশনগুলোর দেশে আয়োজন করে থাকে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এয়ার কার্গোসেবার উন্নয়ন ও প্রবৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে ফেডারেশন অব এশিয়া প্যাসিফিক কার্গো অ্যাসোসিয়েশনস প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য দেশ বা অঞ্চলের সংখ্যা ১৯, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রুনাই, হংকং, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, ম্যাকাও, মালয়েশিয়া, নেপাল, নিউজিল্যান্ড, ফিলিপাইন, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, চায়নিজ তাইপে ও থাইল্যান্ড। -প্রেস বিজ্ঞপ্তি
