কুমিল্লায় ‘শি সেইফ ফাউন্ডেশন’-এর সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৮:৩৮

নারীর নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লায় অনুষ্ঠিত হলো একটি সচেতনতামূলক নারী নিরাপত্তা সমাবেশ। শুক্রবার (১৩ জুলাই) বিকেলে আয়োজিত এ সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শি সেইফ ফাউন্ডেশন’।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মো. ফারান ফারদিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত আলী সুজা।

বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও নিরাপত্তাহীনতা দূর করতে হলে আগে সচেতনতা বাড়াতে হবে। নারীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক এবং মর্যাদাসম্পন্ন পরিবেশ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে নারীর অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু নারীবিষয়ক ইস্যু নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।

সমাবেশে “Empower, Protect and Uplift”—এই মূলমন্ত্র সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও সুরক্ষার বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সচেতন নাগরিক, সমাজকর্মী এবং সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/এএইচপি