‘ব্যক্তির স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠানকে ধ্বংস করে’

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:৪৬

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীর চৌধুরী বলেছেন, “নির্বিঘ্ন জনসেবার পূর্বশর্ত সততা, দেশপ্রেম এবং প্রাতিষ্ঠানিক অনুশাসন মেনে চলা। শুধু ঘুষ না খাওয়াই সততা নয়। প্রতিষ্ঠানের কাজে হস্তক্ষেপ, ব্যক্তি স্বেচ্ছাচারিতা এবং কর্তৃত্ববাদী মানসিকতা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়। প্রতিষ্ঠান চলবে তার নিজস্ব আইনে, নিয়মের গণ্ডিতে।

গতকাল বুধবার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান জাদুঘরে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাদুঘরের উপপরিচালক সালাহ্উদ্দিন নাগরী, কিউরেটর নিশাত বেগম, সহকারী কিউরেটর আবু হান্নান।

অনুষ্ঠানে বক্তরা বলেন, বিজ্ঞান শিক্ষা ও চর্চায় তরুণদের উদ্বুদ্ধ করতেও কাজ করছে বিজ্ঞান জাদুঘর। এর অংশ হিসেবে গত এক মাসে ইউনিয়ন পর্যায়ে ২৩ লাখ টাকা ব্যয়ে ৪০টি বিজ্ঞান ক্লাব গঠন করা হয়েছে। এছাড়া ৪৯২টি উপজেলা বিজ্ঞান ক্লাবকে ৩ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।