প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে ক্লাসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) টেক্সটাইল ডিপার্টমেন্টের ল্যাব ক্লাস এর মাধ্যমে বহুল প্রতীক্ষিত স্থায়ী ক্যাম্পাসের উদ্ভোধন করা হয়।
৩০০ ফিট, ঢাকা-পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে ল্যাব ক্লাসের শুভ উদ্বোধন করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান জনাব মো. নজরুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত উপাচার্য-অধ্যাপক ড. রায়হানা বেগম, ভারপ্রাপ্ত ট্রেজারার জনাব কামাল হোসেন হাওলাদার, রেজিস্ট্রার- ব্রিগেডিয়ার জেনারেল ড. আব্দুল্লাহ আল মামুন, সকল অনুষদের ডীন, সকল একাডেমিক ও প্রশাসনিক বিভাগীয় প্রধানসহ সর্বস্তরের সকল সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এই দিনটিকে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন অর্জিত মাইলফলক হিসাবে আখ্যায়িত করেন। শিক্ষার গুণগতমান বজায় রাখার জন্য সকল শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের সুনাম সর্বত্র এবং এখান থেকে পাশকৃত শিক্ষার্থীরা দেশের সকল শিল্প কারখানায় সম্মানের সাথে উচ্চপদে কর্মরত আছেন বলেও।
উক্ত অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন টেক্সটাইল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক জনাব এম. এ. খালেক, এরপর উপস্থিত বক্তারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখা হয় এবং সর্বশেষ দোয়া মাহফিলের মাধ্যমে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে উদ্বোধনের সমাপ্তি ঘোষণা করা হয়।
