শরণখোলায় জামায়াতের সাধারণ সম্পাদকসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২২:৪৯

সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বাগেরহাট জেলা ডিবি পুলিশ শরণখোলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে। 

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোঃ হুমায়ুন কবির জানান, জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাদলের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়া খোন্তাকাটা মদিনাতুল উলুম লতিফিয়া  দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও ৮নং আমতলী ওয়ার্ড জামায়াতের সভাপতি আলী আহম্মাদ গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। নাশকতার প্রমান পেলে তাকেও মামলায় অন্তর্ভুক্ত করা হবে। 

আরও পড়ুন: স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৬

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার সরকার জানান, জামায়াতের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনের বিরুদ্ধে শরণখোলা থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।

ইত্তেফাক/নূহু