সেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল আইরিশরা

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২১:০৯

পনেরো দিনও পার হয়নি। এর মধ্যেই মুদ্রার অন্য পিঠ দেখে ফেললো ইংল্যান্ড। কয় দিন আগেই জিতেছে তারা বিশ্বকাপ। এবার নিজেদের মাঠ লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে অলআউট হয়েছে তারা ৮৫ রানে। জবাবে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১১.৩ ওভারে ২৯ রান তুলেছে।

ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেন টিম মুরতাগ। দলীয় মাত্র ৮ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। এরপর একটু মেরাতম চালাচ্ছিল তারা। ১ উইকেটে ৩৬ রান তুলে ফেলে তারা। সেখান থেকে ৪৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি। তারকাখচিত ইংল্যান্ড এই সময়ে ৭ রানে ৬ উইকেট হারায়। এই ধাক্কা আর সামনে উঠতে পারেনি তারা। শেষ দিকে স্যাম কুরান ও স্টোন মান বাঁচানোর চেষ্টা করেছিলেন। লাভ হয়নি।

৯ ওভার বোলিং করে ২ মেডেন নিয়ে ১৩ রান খরচ করে ৫ উইকেট শিকার করেছেন মুরতাগ। লর্ডসে প্রথম চেষ্টায়ই অনার্স বোর্ডে নাম তুলে ফেলেছেন তিনি। এ ছাড়া আদাইর ৩টি ও বয়েড র্যাংকিন ২টি উইকেট নিয়েছেন।