ফয়সাল আহমদ ও সোনিয়া আক্তার টুম্পা ১৬তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় দেশ সেরা হয়েছেন। কাপ্তাই লেকে গত মঙ্গলবার পুরুষ ও মহিলা মিলিয়ে দেশের সেরা ১৪ জন সাঁতারু এতে অংশ নেন।
পুরুষ বিভাগে ১৩ কিলোমিটার প্রথম হন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। তিনি সময় নেন দুই ঘণ্টা আট মিনিট ৪৩ সেকেন্ড। অন্য দুই বিজয়ী হলেন—পাবনা জেলার ইছামতি সুইমিং ক্লাবের সাঁতারু মো. কাজল মিয়া ও বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী।
নারী বিভাগে প্রথম হন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। তিনি এক ঘণ্টা ৪৩ মিনিট ৫৬ সেকেন্ডে ১০ কিলোমিটার দূরত্ব পার হন। বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার দ্বিতীয় এবং বাংলাদেশ আনসারের মুক্তি খাতুন হয়েছেন তৃতীয়।
