নন্দীগ্রামে ছেলেধরা সন্দেহে জনি (৩০) নামে এক যুবককে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জনি জেলার কাহালু উপজেলার বাতোই কাজিপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে রনবাঘা উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে বাচ্চারা খেলা করছিল। জনি ঐ বাচ্চাদের পাশ দিয়ে সন্দেহজনক ঘোরাফেরা করছিল। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, ছেলেধরা সন্দেহে স্থানীয় জনতা জনি নামের যুবককে আটক করে। এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে থানায় নেওয়া হয়েছে। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
