স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৮:৪৩

২০২৫ সালের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বুধবার (২৩ জুলাই) এই সময়সূচি প্রকাশ করা হয়।  

পরিবর্তিত সূচি অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে। এছাড়া বন্যা পরিস্থিতির কারণে গত ১০ জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ১২ আগস্ট নেওয়া হবে। গোপালগঞ্জে সংঘর্ষে ঘটনায় গত ১৭ জুলাই শুধু গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট।
ইত্তেফাক/আইএ