আড়াইহাজারে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০০:২২

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ১ কেজি গাঁজাসহ সোহাগ মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান, একই সঙ্গে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওবায়দুল কবিরের নেতৃত্বে গোপালদী পৌরসভার  রামচন্দ্রদী এলাকার বাসিন্দা শ্বশুর নুরুল ইসলামের বাড়ি থেকে সোহাগকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ওই সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্ত সোহাগ মিয়া মুন্সীগঞ্জের বিক্রমপুর এলাকার আদিল সিকদারের ছেলে। সে শ্বশুর নুরুল ইসলামের বাড়িতেই থাকত। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওবায়দুল কবির জানান, সোহাগের দেওয়া তথ্য অনুযায়ী ১ কেজি গাজা জব্দ করা হয়।