কম্বোডিয়ার সংবাদমাধ্যম নম পেন পোস্ট জানিয়েছে, থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষের পর ওদ্দার মিঞ্চে প্রদেশের সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র মেথ মিয়াস ফেকডে'র উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বান্তেয়ে আমপিল জেলার সীমান্তবর্তী ১২টি গ্রামের এই বাসিন্দাদের কর্তৃপক্ষের নির্ধারিত অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যরা নিজেরা নিজেদের আশ্রয়ের চেষ্টা করছে।
এর আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে সীমান্তের বিরোধপূর্ণ অংশে দুই দেশের সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়।
সীমান্ত সংঘাতে থাইল্যান্ডে নিহতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং একজন সৈন্য রয়েছেন।
এরপর থাইল্যান্ডের সেনাবাহিনী একটি বিবৃতি প্রকাশ করে 'কম্বোডিয়ানদের অস্ত্র ব্যবহারের কর্মকাণ্ড' বর্ণনা করেছে।
থাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পাল্টাপাল্টি গোলাবর্ষণের মধ্যে কম্বোডিয়ায় যুদ্ধবিমান দিয়ে বোমা হামলা চালানো হয়েছে।
