ইরান এবং তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি পারমাণবিক আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। তেহরানের বিরুদ্ধে ইসরায়েল-মার্কিন সামরিক আগ্রাসনের পর শুক্রবার (২৫ জুলাই) তুরস্কের ইস্তাম্বুলে ইউরোপীয়দের সঙ্গে প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত এলো।
আলোচনাকে 'গুরুতর, স্পষ্টবাদী এবং বিস্তারিত' হিসেবে বর্ণনা করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাদি শুক্রবার এক্স-পোস্টে বলেছেন্নি ষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারমাণবিক সমস্যা সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাবলী পরীক্ষা-নিরীক্ষা এবং আলোচনা করা হয়েছে।
ঘারিবাবাদি বলেন, ইরানি পক্ষ আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সরকার এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন যুদ্ধের বিষয়ে ইউরোপীয়দের অবস্থানের সমালোচনা করেছে এবং তথাকথিত স্ন্যাপব্যাক প্রক্রিয়াসহ ইরানের নীতিগত অবস্থান ব্যাখ্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, উভয় পক্ষই একমত হয়েছে, এই বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
এর আগে শুক্রবার দিনের শুরুতে ইরান এবং তিনটি ইউরোপীয় দেশের প্রতিনিধিদল ইস্তাম্বুলে ইরানের কনস্যুলেট জেনারেলে পারমাণবিক আলোচনাটি শেষ করে।
প্রসঙ্গত, ১৩ জুন ইরানে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর মার্কিন-ইরান এবং ইউরোপীয় পক্ষগুলোর সঙ্গে আলোচনা স্থগিত হয়ে যায়।
