মোরেলগঞ্জ সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০০:৩৯

বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে কলেজছাত্র মোটরসাইকেল আরোহী মুন্না হক (১৭) নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। বুধবার রাত ৮টার দিকে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্না উপজেলা সন্ন্যাসী গ্রামের সামসুল হকের ছেলে।

আহতরা হলেন,মোটর সাইকেলের আরোহী রায়হান রাজ (১৮), ইশা হাওলদার (১৯)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

স্থানীয়রা জানায়, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বের হয়। এ সময় নসিমনের সঙ্গে সংঘর্ষ ঘটলে হতাহতের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি)  কেএম আজিজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ আটক হয়নি।  

ইত্তেফাক/এমআরএম