মুসতাক আহমেদকে (দৈনিক যুগান্তর) সভাপতি এবং নিজামুল হককে (দৈনিক ইত্তেফাক) সাধারণ সম্পাদক করে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভাশেষে এ কমিটি গঠন করা হয়।
কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি এম মামুন হোসেন (সময়ের আলো), যুগ্ম-সাধারণ সম্পাদক অভিজিত্ ভট্টাচার্য (দৈনিক বাংলাদেশের খবর), কোষাধ্যক্ষ শরীফুল আলম সুমন (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক এম এম জসিম (দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড), দপ্তর সম্পাদক এম এইচ রবিন (দৈনিক আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক রশিদ আল রুহানী (দেশ রূপান্তর), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হারুন উর রশিদ (দ্যা ইনডিপেনডেন্ট), তথ্য প্রযুক্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজিউর রহমান সোহেল (দৈনিক ভোরের ডাক)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে সাব্বির নেওয়াজ (সমকাল), মো. নূরুজ্জামান মামুন (দৈনিক আজকালের খবর) এবং ইসমাইল হোসেন (বাংলা নিউজ) নির্বাচিত হয়েছেন। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। — বিজ্ঞপ্তি
