ছেলেধরা কিংবা কল্লাকাটা এগুলো স্রেফ গুজব। আর এ গুজবে কান দিয়ে গণপিটুনি দেওয়া ফৌজদারি অপরাধ। আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না। সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশকে জানান। যারা এ ধরনের গুজব বা গণপিটুনিতে উস্কানি দেবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার পৃথক পৃথক সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপার এসব কথা বলেন। বিকালে নগরীর আমতলার মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহবুদ্দিন খান সংবাদ সম্মেলন করেন।
আরও পড়ুন: গণপিটুনির ঘটনায় ৩১ মামলা, গ্রেফতার ১০৩
এর আগে বেলা ১১টায় বরিশাল পুলিশ লাইন্সের ইন সার্ভিস সেন্টারের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। এসময় তিনি গুজব ও গণপিটুনি রোধে সাংবাদিক ও স্থানীয়দের সহযোগিতা চান।
উভয় সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্নস্থানে ছেলেধরা অভিযোগে গণপিটুনি দিয়ে মানুষ মারা হচ্ছে। যা কোনোভাবে কাম্য নয়। গুজব বা গণপিটুনিতে উস্কানিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমআরএম
