ময়মনসিংহে প্রকাশ্যে যুবক খুন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৪

ময়মনসিংহ শহরের জনবহুল গাঙ্গিনারপাড় এলাকায় রাব্বী (২৮) নামে এক যুবককে প্রকাশ্যে গলা কেটে ও গালে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অটোবাইক কেনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

কোতয়ালী থানার ওসি মাহমুদুল হাসান জানান, সংকটাপন্ন অবস্থায় পুলিশ ওই যুবককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই যুবকের বাড়ি শহরের আকুয়া নন্দীবাড়ি এলাকায়। 

আরও পড়ুনঃ প্রতিবেশীর বাড়িতে স্কুলছাত্রের বাক্সবন্দি মরদেহ

মনির ও বাবুর সঙ্গে অটোবাইক কেনাকে কেন্দ্র এ খুনের ঘটনা ঘটছে বলে পুলিশ জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। তবে পুলিশ জড়িতদের গ্রেফতারের চেষ্টা করে যাচ্ছে বলে কোতয়ালী থানার ওসি জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু