বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি (বিজিআইসি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু পঞ্চম মেয়াদের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন।
তিনি ১৯৮৬ সালে বিজিআইসি’র প্রধান কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৮৮ সালে তাকে চট্টগ্রাম জোনাল অফিসে অর্থ ও হিসাব বিভাগের ইনচার্জ হিসেবে বদলি করা হয়। সময়ের সঙ্গে পদোন্নতি পেয়ে ২০০৯ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি হিসেবে ঢাকার প্রধান কার্যালয়ে ফিরে আসেন।
এরপর ২০১৩ সালের ১ আগস্ট তিনি ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন।
