পরমাণু বিজ্ঞানী ড. এম. শমশের আলীর মৃত্যুতে সাউথইস্ট ইউনিভার্সিটির শোক প্রকাশ

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৮:৫২

দেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী, বরেণ্য শিক্ষাবিদ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম. শমশের আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি পরিবার।

বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব রেজাউল করিম, উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন এক যৌথ শোকবার্তায় মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

ড. শমশের আলী ২০০২ সালে সাউথইস্ট ইউনিভার্সির প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিজ্ঞান, শিক্ষা ও মানবজ্ঞানের অগ্রগতিতে তার অবদান ছিল অবিস্মরণীয়। তিনি পারমাণবিক পদার্থবিজ্ঞানে অসংখ্য আন্তর্জাতিক গবেষণাপত্র প্রকাশ করেন এবং বাংলাদেশের বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচনে অগ্রণী ভূমিকা রাখেন।

তিনি হরি প্রসন্ন রায় স্বর্ণপদক ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস স্বর্ণপদকসহ বিভিন্ন জাতীয় সম্মাননায় ভূষিত হন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দেশের উচ্চশিক্ষা খাতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

ইত্তেফাক/এএইচপি